শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বানিয়াচঙ্গ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটির অনুমোদন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বানিয়াচঙ্গ উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল রবিবার তাঁতীদল হবিগঞ্জ জেলা আহ্বায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফি কাইয়ুম ও যুগ্ম আহ্বায়ক একেএম রাজীব এর যৌথ স্বাক্ষরিত একপত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ হলেন-বানিয়াচং জনাব আলী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মওদুদ আহমেদকে আহ্বায়ক, মক্রমপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান আছাদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রদলনেতা এনাম খান, রাশেদ আহমেদ, বজলু মিয়া, আইনুল মিয়া, ফজলু মিয়া, তোফাজ্জুল মিয়া, মিজান মিয়া, হেলিম খান ও আলিম উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট বানিয়াচং উপজেলা তাঁতীদলের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com