বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে আইনজীবি ও সাংবাদিককে হত্যার চেষ্টার প্রতিবাদ ও দোষিদের শাস্তি দাবি জানিয়েছে ইউরোপের সংগঠন ইপিবিএ

  • আপডেট টাইম সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৯৩ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, ফ্রান্স থেকে ॥ ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘ইপিবিএ’র কেন্দ্রীয় সহ-সমাজ সেবা সম্পাদক সাংবাদিক ফেরদৌস করিম আখনজীর বড় ভাই হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডঃ মাসুদ করিম আখনজী তাপস ও এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলীকে পিকআপ ভ্যান দিয়ে হত্যার চেষ্টায় ফ্রান্সের প্যারিসে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে ।
গতকাল রবিবার বিকালে প্লাস দুফেত এলাকায় একটি রেস্টুরেন্টে ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক আবু তাহিরের পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন ইপিবিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কল্যান সমিতির সভাপতি মামুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব খান, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অলি, সহ-কোষাধ্যক্ষ অজয় দাস, কর্মসংস্থান সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সমাজ সেবা সম্পাদক ফেরদৌস করিম আখনজী, ফ্রান্স শাখার সহ-সাধারণ সম্পাদক সুমন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক জাকির হোসেন, মহিলা সম্পাদিকা সোমা দাস, আইন সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তার বলেন, এডঃ মাসুদ করিম আখন্জীকে পিকআপ ভ্যান দিয়ে হত্যার চেষ্টা নিন্দনীয়। ইপিবিএ এ ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। বক্তারা দোষীদের গ্রেফতার এবং কঠিন শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com