বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জের পুলিশ সুপারসহ ১৬ পুলিশ সুপার বদলি

  • আপডেট টাইম সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপারসহ পুলিশ প্রশাসনে পুলিশ সুপার পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই রদবদল করে আদেশ জারি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাতকে কুষ্টিয়ার পুলিশ সুপার করা হয়েছে।
পুলিশ অধিদফতরের এআইজি মো. হাসানুজ্জামানকে ঝিনাইদহের পুলিশ সুপার, স্পেশাল ব্র্যাঞ্চের বিশেষ পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামানকে ঠাকুরগাঁওয়ের পুলিশ, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফরহাদ আহমেদকে ঢাকার স্পেশাল ব্র্যাঞ্চের বিশেষ পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান ও ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান কে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, গাজীপুরের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশাধীন মোহা. আহমার উজ্জামানকে খাগড়াছড়ির পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্যাকে হবিগঞ্জের পুলিশ সুপার, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে পুলিশ অধিদফতরের এআইজি নিয়োগ করা হয়েছে।
পিআইবির পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার নিজাম উদ্দিন বগুড়া চতুর্থ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার), বগুড়ার চতুর্থ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. আব্দুর রহিম খাগড়াছড়ির মহালছড়ির এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার), ঢাকার স্পেশাল ব্র্যাঞ্চের বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলির আদেশাধীন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আবদুর রহমান খান সিআইডির বিশেষ পুলিশ সুপার নিয়োগ পেয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এ বি এম মাসুদ হোসেনকে কক্সবাজারের পুলিশ সুপার, কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com