বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে নির্বাচনের জের ॥ হামলা করে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাঠ

  • আপডেট টাইম সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের রসুলগঞ্জ সিএনজি শ্রমিক মালিক ঐক্য পরিষদ নিবাচনের জের ধরে হামলায় আব্দুস সালাম আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহতের ভাই ৭ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র আঃ মালিক রসুলগঞ্জ সিএনজি শ্রমিক মালিক ঐক্য পরিষদের নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এদিকে একই গ্রামের মৃত উকিল মিয়ার পুত্র আব্দুস সালাম তার বিরোধিতা করেছেন সন্দেহে ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে আব্দুস সালামকে গালমন্দ করা হয়। এতে প্রতিবাদ করেন আব্দুস সালাম। এর জের ধরে আব্দুস সালামের ঘর ভাংচুর ও তাকে মারধর করে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। তাকে রক্ষা করতে স্ত্রী মুর্শেদা বেগম এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও ঝাপটে ধরে শ্লীলতাহানীর চেষ্টা করে। স্বামী-স্ত্রীর শোর চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে আব্দুস সালামকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আহর তর ভাই মোঃ ফারুক মিয়া বাদি হয়ে গতকাল রবিবার ৭ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com