বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে সিএনজি চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে সিএনজি চাপায় পিংকি আক্তার নামে ৬বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত পিংকি চুনারুঘাট উপজেলার গুচ্ছগ্রাম গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে। সে স্থানীয় কাছিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়- দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্ত্বর এলাকায় পিংকি আক্তার রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি সিএনজি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন অটোরিকশাটি আটক করলেও চালক পালিয়ে যায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন জানান- দুর্ঘটনার ব্যপারে খোঁজ নেওয়া হচ্ছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক গোলাম মহিউদ্দিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com