মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নিজামপুরে যুবদলের সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫

  • আপডেট টাইম রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে যুবদলের সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে স্টলে বসা। এ সময় অদুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীনের আত্মীয় স্বজনের সাথে যুবদল কর্মী দরিয়াপুরের শাহজাহানের সাথে মারামারির ঘটনা ঘটে। সম্মেলনে কারো সম্পর্কে কোন ধরনের কঠু মন্তব্য করা হয়নি বলে তিনি জানান।
এদিকে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর সম্পর্কে যুবদল কর্মী শাহজাহান কঠু মন্তব্যকরে। এ সময় শাহীনের ভাতিজা রনি এর প্রতিবাদ করায় শাহজাহান নামে এক যুবদল কর্মীর বাকবিতন্ডা হয়। শাহজাহান এ পর্যায়ে রনিকে ঘুষি মারে। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত তারেক রহমান (১৬), বকুল, লিলু মিয়া (৩০) ও শাহজাহানকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের হবিগহ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com