বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিথঙ্গল আখড়া বাজারে ইজারাদারের দোকান ভাংচুর ও দখলের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার পইলারকান্দি ইউনিয়নের বিথঙ্গল বড় আখড়া বাজারে জোরপূর্বক অন্যের দোকান দখলের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার একদল দুর্বৃত্ত জোরপূর্বক ইজারাদার এবং এসডি এম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত দাস বৈষ্ণবের দোকানঘর ভেঙ্গে দখল করে নেয়। সুব্রত দাস বৈষ্ণব অভিযোগ করেন, আখড়ার সম্পত্তিতে প্রায় ৮০টি দোকান রয়েছে। যা আখড়া থেকে ভাড়া দেয়া হয়েছে। সুব্রত বৈষ্ণব ২০০৯ সালের ৩ ফেব্র“য়ারি বিথঙ্গল আখড়ার মোহন্ত সুকুমার দাস মোহন্ত’র নিকট থেকে ৫ শতাংশ জমি চুক্তির মাধ্যমে ইজারা নিয়ে ঘর তৈরি করে ভাড়া দিয়ে আসছিলেন। সম্প্রতি আখড়া কমিটির সহ-সম্পাদক উপেন্দ্র অধিকারী ও তার লোকজন ওই ঘর জোরপূর্বক দখল করার চেষ্টা করলে সুব্রত দাস বৈষ্ণব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার ১৪৪ ধারায় মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া বানিয়াচং থানার ওসিকে শান্তি শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেন। কিন্তু মামলা দায়েরের একদিন পর গতকাল বুধবার উপেন্দ্র অধিকারী ও তার লোকজন জোরপূর্বক সুব্রত দাস বৈষ্ণবের আধাপাকা দোকানঘর ভেঙ্গে ফেলে। তিনি আরও জানান, উপেন্দ্র অধিকারী আখড়ার মোহন্তকে ভুল বুঝিয়ে ব্যবসা করার নামে বেশ কয়েকটি দোকান নিজের এবং আত্মীয়-স্বজনদের নামে নিয়েছেন। নিজেকে কমিটির লোক পরিচয় দিয়ে তিনি ইচ্ছেমতো ভাড়া বাড়ানো এবং অপছন্দের লোককে বিতাড়িত করেন। এতে আখড়া ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এ ব্যাপারে উপেন্দ্র অধিকারীর সাথে যোগাযোগ করা হলে তিনি নিজেকে কমিটির সহ-সম্পাদক পরিচয় দেন এবং বলেন, দোকানের বিষয়টি আখড়ার মোহন্ত বাবু দেখেন। এছাড়াও সেখানে কমিটি আছে। জোরপূর্বক দোকান দখলের অভিযোগ তিনি অস্বীকার করেন।
আখড়ার মোহন্ত সুকুমার দাস মোহন্তের সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি। আখড়ার সাধারণ সম্পাদক শংকর পাল জানান, উপেন্দ্র অধিকারী সেখানে দোকানদারী করে। কোন দোকান দখলের বিষয়টি তার জানা নেই।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, বাজারটি আখড়া নিয়ন্ত্রণ করে। আখড়ার মোহন্ত বিষয়টি দেখভাল করেন। এ নিয়ে মামলা হলেও স্থানীয়ভাবে কোন অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com