মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে অবৈধ বালু উত্তোলন ৮ জনের কারাদন্ড ॥ নৌকা জব্ধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৫৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার করাঙ্গী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ইঞ্জিন চালিত ৫ নৌকা জব্ধ ও ৬ জনকে ৩ মাসের এবং ২ জনকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার করাঙ্গী নদীর গোহারুয়া গ্রামের ঘাট থেকে নৌকাসহ তাদেরকে আটক করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, ৩ মাসের কারাদন্ডপ্রাপ্ত উপজেলার বক্তারপুর গ্রামের মো. আফরুজ মিয়া, জসীম উদ্দিন, মোঃ শাহাবাজ মিয়া, মোঃ নুর উদ্দিন, শাহিদ মিয়া ও মোশাহিদ খাঁন। ১ মাসের কারাদন্ডপ্রাপ্ত একই গ্রামের মোঃ উজ্জ্বল ও মোঃ আলামিন।
জানা যায়, দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বাহুবলের করাঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একদল বালু খেকো। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাহুবল উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে করাঙ্গী নদীর উপজেলার গোহারুয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২টি ইঞ্জিন চালিত নৌকা জব্ধ এবং ৬ বালু ব্যবসায়ী ও ২ শ্রমিককে আটক করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী ম্যাজেট্রেট মোঃ জসীম উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক ৬ জন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড ও ২ শ্রমিককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। আদালতের রায় অনুযায়ী সকলেই জরিমানা পরিশোধ করতে অপরাগতা প্রকাশ করলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। অভিযানে সার্বিক সহযোগীতা করেন বাহুবল মডেল থানা পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের জরিমানা করা হয়েছিল। তারা জরিমানা পরিশোধ করতে না পারায় কারাদন্ড ভোগ করতে হচ্ছে। তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com