বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে ভেজাল বিরোধী অভিযান ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে খাদ্যপণ্যে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে গতকাল সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সরবরাহের জন্য বাণিজ্যিক এলাকার জলযোগ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, পণ্যের গায়ে মূর্ল লেখা না থাকায় আশরাফ জাহান মার্কেটের পিয়াঙ্গন কসমেটিমসকে ৫ হাজার টাকা ও বর্ণমালা কসমেটিকসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই আতাউরের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com