সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে পূজা উদযাপন পরিষদের শোভাযাত্রা

  • আপডেট টাইম সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে স্থানীয় শ্রীশ্রী মহাপ্রভু আখড়া প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক মোঃ আকরাম হোসেন, ইসকন অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারী, শ্রীশ্রী মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি অজিত কুমার পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা। সভার শুরুতে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন পংকজ ভট্টাচার্য্য এবং চন্ডী পাঠ করেন শংকর অধিকারী।
শোভা যাত্রায় ইসকন, রাধাগোবিন্দ জিউড় আখড়া, গোপাল জিউড় আখড়া, শ্রীশ্রী মহাদেব ও শনি মন্দির, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, শ্রীকৃষ্ণ মহিমা প্রচার সংঘ, সনাতন বিদ্যার্থী সংসদ, শারদাঞ্জলি ফোরাম, হরি প্রচারণী সংঘ, সৎসঙ্গ, অখন্ডমন্ডলী, গোসাইনগর কালী মন্দির, মহানাম সেবক সংঘ, কৃষ্ণ দ্বৈপায়ন দেব মন্দির, শারদা সংঘ, হবিগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা ও ৯টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন আখড়া, মন্দির, ধর্মীয় সংগঠন ও অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহন করেন।
এদিকে শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক অশোক রায় মঙ্গল ও সদস্য সচিব কাউন্সিলর গৌতম কুমার রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com