শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচং কাষ্টগড়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী

  • আপডেট টাইম সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্নাঢ্য আয়োজনে বানিয়াচং কাষ্টগড় সার্বজনীন আদি শিব বাড়ির কমিটি কর্তৃক আয়োজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২শ ৪৪তম শুভ জন্মাষ্টমী মহোৎসব ১৪২৫ উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদি শিব বাড়ি কমিটির সভাপতি গৌতম পান্ডে। শ্যামল প্রভুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরি ভক্ত শ্রী চৈতন্য ব্রহ্মচারী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আদি শিব বাড়ির উপদেষ্টা অমৃত আচার্য্য, বানিয়াচং পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ দেব, যুগ্ম-সম্পাদক দ্বীপক কুমার ঘোষ, আদি শিব বাড়ি কমিটির সেক্রেটারী শ্যামল বণিক, কোষাধ্যক্ষ হিমাংশু চন্দ্র চন্দ, যুব মহাজোটের সহ-সভাপতি সুভাষ বৈদ্য, রিপন সিংহ প্রমুখ। আলোচনা সভা শেষে দিন ব্যাপী ধর্মীয় সংগীত ও বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তবৃন্দের পদচারনায় মুখরিত ছিল পুরো শিব বাড়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com