মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের ভাঙ্গাপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ মোটর সাইকেল আরোহী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮
  • ৭৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের ভাঙ্গাপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-মোটর সাইকেল আরোহী চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের খোকন মিয়ার পুত্র ইমন মিয়া (২০), একই উপজেলার খেতামারা গ্রামের বাবুল মিয়ার পুত্র ইউছুফ মিয়া (৩০) ও ভাটিগাও গ্রামের মৃত ইউনুছ মিয়ার পুত্র দুলাল মিয়া (২০)।
জানা যায়, হবিগঞ্জ শহর থেকে চুনারুঘাট যাবার পথে উল্লেখিত স্থানে পৌছলে চুনারুঘাটগামী একটি দ্রুতগামী মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের আরোহীরা ছিটকে পড়ে।
স্থানীয় লোকজন আহত অবস্থায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক ইমন মিয়া ও ইউছুফ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com