বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৭০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শত্র“তার জের ধরে ফিসারীতে বিষ জাতীয় দ্রব্য প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার গভীর রাতে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের হাওর এলাকায় নিজস্ব মালিকানাধিন ফিসারীতে এ ঘটনাটি ঘটেছে।
সূত্রে জানা যায়, পাঞ্জারাই গ্রামের আঃ রকিব পাঞ্জারাই গ্রামে প্রায় ৮ একর জায়গায় লিজ নিয়ে ফিসারী করে দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। আঃ রকিব জানান, ওই এলাকার সঙ্গবদ্ধ একদল মাছ চোর চক্র তারা প্রায় সময়ই মানুষের ফিসারীতে জাল ফেলে এবং বিষ প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে বিক্রি করে। আমি অন্যায়ের প্রতিবাদ করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে গত রবিবার রাতের কোন এক সময়য় ওই চক্রটি আমার ফিসারীতে প্রবেশ করে পাহারাদারকে হুমকী-ধামকী দিয়ে বিষ প্রয়োগ করে। আমার চাষ করা ঘাসকার্প, কারপু, রুই, মৃগেল ইত্যাদি জাতের দেড় ও দুই কেজি ওজনের প্রতি পিছ মাছ ফিসারীর পানিতে ভেসে উঠলে জাল দিয়ে প্রায় ৮০ হাজার টাকার মাছ নিয়ে যায়। এছাড়াও তাদের দেয়া বিষ প্রয়োগে মাছ মরে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এদিকে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা মৎস্য অফিসের সহকারী প্রদীপ দাশ সরেজমিনে গিয়ে প্রাথমিকভাবে ফিসারীর পানি পরীক্ষা করে জানান পানিতে গ্যাস বা কোন ধরনের সমস্যা নেই। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ আঃ রকিব মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com