মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৬৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ঘিলাতুলি গ্রামে প্রেম প্রত্যাখান করায় ৮ম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে এক লম্পট। মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিকটিম ওই ছাত্রী জানায়, স্কুলে আসা যাওয়ার পথে হাবিবপুর গ্রামের বাছির মিয়ার পুত্র শাকিল (১৯) তাকে প্রায়ই উত্ত্যক্ত করত এবং মাঝে মাঝে তাকে প্রেম নিবেদন করে আসছিল। বিষয়টি ওই ছাত্রী তার পিতাকে জানালে, শাকিল ক্ষিপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে, সে টিউবওয়েলে খাবার পানি আনতে গেলে শাকিল ও অজ্ঞাত ২/৩ যুবক অস্ত্রের মুখে জোরপূর্র্বক তুলে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে রেখে তাকে শাকিল একাধিকবার ধর্ষণ করে। অবশেষে গত শনিবার সন্ধ্যায় কৃষ্ণপুর এলাকায় ওই ছাত্রীকে ফেলে যায়। মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রী স্থানীয় মেম্বারের সহযোগিতায় বাড়িতে এসে বিষয়টি তার পিতাকে জানায়। তার পিতা রবিবার মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে, ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছে। তাকে গতকাল সোমবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি হয়। অপর দিকে, ওসি চন্দন কুমার জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com