মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

খাগাউড়া গ্রামের যুবলীগ নেতা জুনায়েদ হত্যাকাণ্ড ॥ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৮১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার রইছগঞ্জ বাজারে সংঘর্ষে যুবলীগ নেতা জুনায়েদ নিহত হবার ঘটনায় পার্শ্ববর্তী বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের শাহ শওকত আলী, গেদা মিয়া, তজম্মুল মিয়া, সেগেন মিয়াসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত জুনেদের বড়ভাই শিব্বির আহমদ বাদী হয়ে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। নিহত জুনায়েদ মিয়া (৩২) বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল আউয়াল ওরফে উচা মিয়ার ছেলে। তিনি কেমিস্ট ল্যাবরেটরিজ কোম্পানীতে রিপ্রেজেন্টেটিভ হিসাবে নবীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি নবীগঞ্জ পৌর যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। এ ঘটনায় পুলিশ গত শনিবার ভোরররাতে অভিযান চালিয়ে ৪জনকে আটক করে। এর মধ্যে সংঘর্ষে আহত তজম্মুল মিয়া পুলিশ প্রহরায় ঢাকা চিকিৎসাধিন রয়েছেন। অপর আটককৃতরা হলেন খাগাউড়া গ্রামের শামছুল ইসলাম ওরফে কাঁচা মিয়া, একই গ্রামের নুরুজ মিয়ার পুত্র রায়হান ও আহমদ আলী।উল্লেখ্য, গত ২৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের পঞ্চায়েতের বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলার রইছগঞ্জ বাজারে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়। গুরুতর আহত জুনায়েদকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান মামলাটি রেকর্ড করা হয়েছে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com