মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

যে দেশে একটি মুরগি কিনতেই লাগে দেড় কোটি টাকা!

  • আপডেট টাইম সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৬৪০ বা পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ॥ হ্যাঁ সত্যিই পড়ছেন। লাতিন আমেরিকার বলিভিয়াতে মুদ্রাস্ফীতি এরকম পর্যায়ে পৌঁছেছে যে দুই কেজি চারশো গ্রাম ওজনের একটি মুরগি কিনতে গুনতে হয়েছে সেখানকার মুদ্রায় ১ কোটি ৪৬ লাখ টাকা। বলিভিয়ার মুদ্রাকে বলা হয় বলিভার। মাত্র দুই সপ্তাহ আগেও বলিভিয়া ভুগছিল এই সুপার ইনফ্লেশনে। পরিস্থিতি সামাল দিতে গেলো ২০ আগস্ট থেকে নোটে শেষ পাঁচটি শূন্য বাদ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক লাখ বলিভারের নোট রাতারাতি বদলে গিয়েছে ১ বলিভারে। কিন্তু তাতে মুদ্রাস্ফীতি কম মনে হলেও অর্থনীতির ছবি বিন্দুমাত্র বদলায়নি। অনেক দিন ধরেই লাতিন আমেরিকার এই দেশটিতে অর্থনীতির প্রচণ্ড খারাপ অবস্থা। অবস্থা এতোটাই খারাপ হয়েছে যে এক রোল টয়লেট পেপারের দাম পৌঁছেছে ২৬ লাখ বলিভারে। আলু থেকে গাড়ি-সবই অগ্নিমূল্য। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম।
বলিভিয়ার অর্থনীতির এ পড়ন্ত অবস্থা এতোই খারাপ যে সন্তান প্রসবের জন্য মায়েদের যেতে হচ্ছে পার্শবর্তী দেশে। বলিভিয়ার অর্থনীতির বেহাল দশার সাথে বিশ্লেষকরা তুলনা করেছেন প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২২ সালে বিধ্বস্ত জার্মান অর্থনীতিকে। তখন জার্মানিতে মুদ্রাস্ফীতির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এতোই বেড়েছিল যে এক টুকরা পাঁউরুটি কিনতে ঠেলাগাড়ি করে নিয়ে যেতে হত জার্মান মুদ্রা মার্কের বান্ডিল। রাস্তাঘাটে কম মূল্যমানের মুদ্রা জড়ো করে পুড়িয়ে আগুন পোহাতো জার্মানরা। ১৯২৩ সাল নাগাদ ১ ডলারের দাম পৌঁছেছিল ৪ লাখ ২১ হাজার কোটি মার্কে।
উল্লেখ্য, বলিভিয়ার অর্থনীতি তেল নির্ভর। সমস্যার শুরু বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম পড়ে যাওয়া থেকে। সেই সঙ্গে সরকার তেল নির্ভর ডিজিটাল মুদ্রা চালু করার পরে সমস্যা বেড়েছে। কালের কণ্ঠ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com