বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে ভেজাল বিরোধী অভিযান ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে গতকাল লাখাই বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তানহা কসমেটিকসকে ২ হাজার টাকা, পোড়া তেল ব্যবহার করায় নূরে আলম মিষ্টান্নকে ২ হাজার টাকা, খাবারে ঢাকনা ব্যবহার না করায় নজরুল ইসলাম মিষ্টিঘরকে ১ হাজার ৫শ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য রমযান মিয়ার মিষ্টির দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন লাখাই থানা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com