বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মিজানুর রহমান মিজান করগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

  • আপডেট টাইম শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ৬১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন দুবাই গমন করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত¦ গ্রহন করেছেন প্যানেল চেয়ারম্যান-২ মিজানুর রহমান মিজান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের কার্য্যালয়ে সাধারণ সভায় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাইম উদ্দিন সেখানে ১ মাস অবস্থানকালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান-২ মিজানুর রহমান মিজান। ইউপির সদস্য সচিব নিলয় দাশের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য অলিউর রহমান, সুজিত দাশ, সাঈদুর রহমান, পনি ভোষণ দাশ, বদরুল ইসলাম, মোঃ কাজল মিয়া, কালন দাশ, আব্দুল মুহিত, মহিলা সদস্য ওয়ারিছা বেগম, শেলালী দাশ, আপিয়া বেগম উপস্থিত না থাকায় তাঁর কন্যা লিপি বেগম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com