বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৬টি ড্রেজার মেশিনে আগুন ১০ হাজার ঘনফুট বালু জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ৭৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভ্রাম্যমান আদালত উপজেলার পুর্বাঞ্চলের কয়েকটি নদী ও ছড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ৬টি ড্রেজার মেশিন পুড়িয়ে নষ্ট করেছে। এসময় অবৈধভাবে উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল ও সহকারি কমিশনার ভূমি তাহমিনা আক্তার গতকাল সোমবার দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করেন।
উপজেলার সাটিয়াজুরী ও রানীগাও ইউনিয়নের করাঙ্গী, দেওছড়া, পারকুল, শ্রীবাড়ি চা বাগানসহ বিভিন্ন এলাকার ছড়া ও নদী থেকে প্রভাবশালী মহল অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। ওই মহলটি নদী ও ছড়ায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারণে পার্শ্ববর্তী মানুষের বাড়ঘর ও রাস্তাঘাট ভেঙ্গে নষ্ট হচ্ছে। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল ও সহকারি কমিশনার তাহমিনা আক্তার, সার্ভেয়ার মনির হোসেন চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালান। এসময় দেওছড়া, করাঙ্গী নদী এবং পারকুল ও শ্রীমবাড়ি চা বাগানের নিকট বিভিন্ন ছড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ৬টি ড্রেজার মেশিন জব্দ এবং পুড়িয়ে নষ্ট করেন। এছাড়া রাস্তার পাশে জমানো প্রায় ১০ হাজার অবৈধ বালু জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় দিয়ে আসেন।
এর পুর্বে শনিবার তিনি উপজেলার বদরগাজী এলাকায় অভিযান চালিয়ে আরো একটি ড্রেজার মেশিন পুড়িয়ে নষ্ট করেন এবং বিপুল পরিমান বালু জব্দ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com