বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ডাঃ মুশফিক চৌধুরীকে আহ্বায়ক করে নবীগঞ্জে ইয়াবা, মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রতিরোধ কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ইয়াবা, মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রতিরোধ কমিটির আহ্বায়ক মনোনীত হলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। আহ্বায়ক মনোনীত হওয়ার পর ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলতার সহিত জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূল করেছেন। চলমান মাদক বিরোধী অভিযানে দেশ থেকে চিরতরে মাদক ও মাদক ব্যবসায়ীদের নির্মূল করা হবে। নবীগঞ্জে ইয়াবা, মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রতিরোধ কমিটির মাধ্যমে মাদক ব্যবসায়ী, সেবনকারী ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িতদের ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পুলিশ প্রশাসন ও সকলের আন্তরিক সহযোগিতায় প্রতিরোধ করা হবে। তিনি সর্বস্থরের জনতার সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হবে। উল্লেখ্য, গতকাল বুধবার নবীগঞ্জের কুর্শী ও দৈওতৈল গ্রামের বিরোধ নিষ্পত্তিকালে আউশকান্দি ফুলকলির দ্বিতীয় তলায় নবীগঞ্জ বাহুবলের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে নবীগঞ্জ উপজেলায় ইয়াবা, মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রতিরোধ কমিটির আহ্বায়ক মনোনীত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com