বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে বিষপানে আত্মহত্যা করেছে টমটম চালক স্বপন

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার পূর্ব পুকড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা করেছেন স্বপন মিয়া তালুকদার নামে এক টমটম চালক। গতকাল বুধবার সকাল ৯টার দিকে পারিবারিক কলহের জেরে উপজেলার পূর্ব পুকড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন ওই এলাকার ধন মিয়া তালুকদারের পুত্র। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে গতকাল বুধবার সকালে অভাব-অনটনের কারণ নিয়ে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া হয়। পরে সকলের অগোচরে ঘরে থাকা ধানের জমির জন্যরাখা বিষপান করে। পরে বিষের যন্ত্রণায় ছটফট করতে দেখতে পায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মুমূর্ষু অবস্থায় তাকে সিলেটওসমানী মেডিকেলকলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথি মধ্যে সিলেট যাওয়ার সময় বালিখাল নামক স্থানে সে মারা যায়।
বানিয়াচঙ্গ থানা পুলিশের এসআই দোলহাস খবর পেয়ে স্বপনের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিষপানে আত্মহত্যা করেছে। আমরা আরও খোঁজ খবর নিচ্ছি। তবে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে রিপোর্ট পেলে ঘটনায় সঠিক তথ্য জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com