সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ থেকে পালিয়ে যাওয়া প্রেমিক জুটি বগুড়ায় উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৬৭১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহর থেকে পালিয়ে যাওয়া প্রেমিক জুটির স্বপ্ন পুরণ হল না। পুলিশের হাতে ধরা পরে প্রেমিকের ঠিকানা হল শ্রীঘরে। প্রেমিকার ঠিকানা হল মায়ের বাড়িতে। সূত্র জানায়, পশ্চিম ভাদৈ গ্রামের কলেজ ছাত্রীর সাথে একটি বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় শহরের স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা সামছুর রহমান আলমের পুত্র শাহেদ মাহবুব আকাশ ওরফে রাজু (২০) এর সাথে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ঘরে উঠে। একজন আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। প্রায়ই কলেজ ফাঁকি দিয়ে দেখা করত। বিষয়টি মেয়ের পিতার চোখে পড়লে তিনি রাজুর সাথে যোগাযোগ রাখতে বারণ করেন মেয়েকে।
গত ১২ জুলাই রাজু ও ওই ছাত্রী পালিয়ে যায়। পরে তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন এরা বগুড়া জেলা সদরের একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছে।
এদিকে গত ১৬ জুলাই মেয়েটির মা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে এসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে মাগুরার ওই ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এই সাথে রাজুর মা নার্গিস ও পিতা সামছুল আলমকেও আটক করা হয়। গতকাল বুধবার তাদের আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক প্রেমিকার জবানবন্দি গ্রহণ শেষে তার মায়ের জিম্মায় এবং প্রেমিক রাজু ও মা-বাবাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com