বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আবু জাহির লন্ডন ও আমেরিকা সফরে

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৯৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি লন্ডন ও আমেরিকা সফরে যাচ্ছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। সাথে যাবেন তার সহধর্মিনী আলেয়া জাহির। এমপি আবু জাহির বাংলাদেশ থেকে প্রথমে যাবেন লন্ডনে। সেখানে হবিগঞ্জ প্রবাসীদের আয়োজনে তাকে প্রদত্ত সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। পরে ২১ জুলাই চলে যাবেন আমেরিকায়। সেখানেও হবিগঞ্জে যুগান্তকারী উন্নয়ন সম্পাদন করায় তাকে সংবর্ধনা প্রদান করবে। এছাড়াও সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। পরে আবারো তিনি লন্ডনে এসে প্রবাসীদের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। ৩ আগস্ট তার দেশে ফেরার বকখা রয়েছে। দেশে আসার পর তিনি পবিত্র হজ্বব্রত পালনের জন্য সৌদি আরব গমন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com