বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বার-টু-দি মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন স্কাউটার প্রমথ সরকার

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৮২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (স্পেশাল ইভেন্টস) সহকারী লিডার ট্রেনার হবিগঞ্জের কৃতি সন্তান স্কাউটার প্রমথ সরকার বার-টু-দি মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন।
স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের তাঁর দীর্ঘ ও গৌরবময় সেবার স্বীকৃতি স্বরূপ সিলেট অঞ্চলের আঞ্চলিক কাউন্সিলের ২২তম বার্ষিক সাধারণ সভায় গতকাল মঙ্গলবার বিভাগীয় কমিশনার ডাঃ মোছাম্মৎ নাজমানারা খানুম বাংলাদেশ স্কাউটসের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড প্রদান করেন। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডর চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুল কদ্দুছ। উল্লেখ্য, এতে একটি মেডেলের পাশপাশি প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং দুদক কমিশনার বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ডাঃ মোজাম্মেল হক খান এর যৌথ স্বাক্ষরে একটি সনদ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com