শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজ হবিগঞ্জ আসছেন কথা সাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের জনপ্রিয় কথা সাহিত্যিক ও নাট্যকার এবং দৈনিক কালের কণ্ঠ’র সম্পাদক ইমদাদুল মিলন আজ শুক্রবার হবিগঞ্জে আসবেন। সকাল ১০টায় তিনি প্রেসক্লাবে বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় স্কুলবিতর্ক প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্বে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। বিকেল আড়াইটায় স্থানীয় সুরবিতানে হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডায় তিনি যোগদান করবেন। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
কালের কণ্ঠ’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান জানান, বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় স্কুলবিতর্ক প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্বে সিলেট বিভাগের ৪ জেলায় যারা সেরা হয়েছে তারাই অংশগ্রহণ করবে। হবিগঞ্জ থেকে অংশগ্রহণ করবে বি.কে. জি.সি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেটের ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাইস্কুল এবং সুনামগঞ্জের সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com