মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

রাজনগরে পানিতে ডুবে ৮ম শ্রেণির ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ৬২৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ শহরের রাজনগরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোঃ মোশাদ নামে ৮ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। মোশাদ রাজনগর এলাকার নূর আলমের ছেলে ও হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। জানা যায়, গতকাল দুপুরে মোশাদ পরীক্ষা শেষে বন্ধুদের সাথে আড্ডার পর রাজনগর কবরস্থান পুকুরে গোসল করতে নামে। পুকুরে ডুব দেয়ার অনেক্ষণ পরও সে উঠে না আসলে তার বন্ধুরা পুকুরে নেমে তাকে খোঁজতে শুরু করে। খোঁজাখুজির প্রায় ২০ মিনিট পর মোশাদের নিথর দেহ পানিতে ভেসে উঠতে দেখে তার বন্ধুরা উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে ডা. ত্রিলোক চাকমা। খবর পেয়ে মোশাদের আত্মীয়-স্বজন ও বন্ধুরা এসে হাসপাতালে ভিড় জমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com