মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে ইয়াবা কানেকশন সেই পুলিশ কর্মকর্তা ক্লোজড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ৬৯৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশের মোটরসাইকেল ইয়াবা ব্যবসার কাজে ব্যবহারের অভিযোগে বাহুবল থানার এএসআই কবিরকে ক্লোজড করা হয়েছে। গতকাল বুধবার সকালেই তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। তার মোটরসাইকেলে ইয়াবা ট্যাবলেট পাচারকালে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের লোকজন গত মঙ্গলবার সালাউদ্দিন নামে এক যুবককে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সুরমাভ্যালী এলাকার কনা মিয়ার ছেলে।
সূত্র জানায়, সালাউদ্দিন (২২) গত দু’বছর যাবৎ বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামের তাহির মিয়ার ডেন্ডিং ওয়ার্কসপে কাজ করছিল। সেখানে কাজের পাশাপাশি সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে বাহুবল মডেল থানার এএসআই কবির এর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে সালাউদ্দিন পশ্চিম জয়পুর গ্রামে ইয়াবা বিক্রয় করতে গেলে গ্রামবাসী তাকে ৫ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত সালাউদ্দিন এলাকাবাসীকে জানায়, অনেক দিন যাবৎ এএসআই কবিরের সাথে মাদক ব্যবসার লেনদেন করে আসছিল। ওইদিনও কবির তাকে পশ্চিম জয়পুর গ্রামের জনৈক ইয়াবা ব্যবসায়ীর কাছে ইয়াবা পৌঁছে দিয়ে টাকা আনতে পাঠায়। ইয়াবা দিয়ে আসার পথে জনতা তাকে আটক করে বলে সে দাবি করে।
বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানান, উক্ত ঘটনার সম্পৃক্ততার অভিযোগে উর্ধ্বতন কর্তৃপক্ষ এএসআই কবিরকে মঙ্গলবার রাতে ক্লোজড করেন। বুধবার তাকে হবিগঞ্জ পুলিশ লাইনস-এ একিভূত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com