রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রদলের দুই গ্র“পের সংঘর্ষে ৫ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদল নেতা মহিবুর রহমান শাওনকে কারাগার থেকে নিয়ে আসার পথে ছাত্রদলের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান শাওন পুলিশ এসল্ট ও বিষ্ফোরক মামলায় সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে যায়। গতকাল রবিবার শাওন জামিনে মুক্তি পায়। জেলা কারাগার থেকে শতাধিক নেতাকর্মীরা মোটর সাইকেলের মাধ্যমে শোডাউন দিয়ে শাওনকে শহরে নিয়ে আসার পথে ঈদগাহ সড়ক এলাকায় ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম হাফিজের সাথে অপর ছাত্রদল নেতা নিয়াজ আহমেদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সিনিয়র নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত অবস্থায় নিয়াজ আহমেদ (২৮) ও ছাত্রদল নেতা সাগর আহমেদ (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com