বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ভাঙ্গাপুল এলাকায় গভীর রাতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ ২ পথচারী গুরুতর আহত

  • আপডেট টাইম রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর ভাঙ্গাপুল এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় মোটর সাইকেল চালকসহ ৩জন গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের রাজনগর এলাকার মোটর সাইকেল আরোহী ইমন আহমেদ (৩০) গতকাল রাত ১২ টার দিকে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ১২ টার দিকে সাবরেজিষ্টার অফিসের সামনে পথচারী আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামের মেনু খানের ছেলে হুমায়ূন খান (৪২)কে ধাকা দেয়। এ সময় লোকজন এগিয়ে আসলে সে দ্রুত শায়েস্তাগঞ্জের দিকে যাবার সময় ভাঙ্গাপুল এলাকায় আরেক পথচারী ভ্যান চালক ভাদৈ গ্রামের জহুর আলী (৫৫)কে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাড়িয়ে থাকা কাভার্ট ভ্যানের সাথে ধাকা লেগে ইমন গুরুতর আহত হয়। সাথে সাথে স্থানীয় লোকজন ইমন ও পথচারী হুমায়ূন ও জহুর আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসত তাদের অবস্থা আশংকাজনক দেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com