বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রিচি গ্রামে টমটম চাপায় ৩য় শ্রেণীর ছাত্র নিহত

  • আপডেট টাইম শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রিচি গ্রামে টমটম চাপায় জয় (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ওই গ্রামের ঈশান কোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় ঈশানকোণা এলাকার আকবর মিয়ার ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জয় বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় একটি টমটম তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, হাসপাতালে পৌঁছার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com