রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মাধবপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ স্বর্নালংকার-মালামাল লুট

  • আপডেট টাইম শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকায় সাদত আলী নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা স্বর্নালঙ্কার ও মালামাল লুট করে নেয়। তাদের হামলায় সাদত আলীর ছেলে জুয়েল মিয়া (২৫)সহ বাড়ির অন্যান্য মহিলা সদস্যরা আহত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে। এনিয়ে পরষ্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। আহতরা জানায়, সাদত আলী সিলেট জিন্দাবাজার এলাকায় কাপড়ের ব্যবসা করে আসছেন। তিনি বাড়িতে থাকেন না। বাড়িতে তার ছেলে, স্ত্রী, পূত্রবধু ও কন্যারা থাকেন। গত বৃহস্পতিবার উল্লেখিত সময় ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত কেচি গেইট ও দরজা ভেঙ্গে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে ফেলে স্বর্নালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের হামলায় জুয়েল মিয়াসহ অন্যান্যরা আহত হয়। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এব্যাপারে মাধবপুর থানার ওসি চন্দন কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডাকাতি নয় চুরির ঘটনা ঘটেছে। তবে চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com