বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন ॥ প্রদীপ দাস সভাপতি ছানু মিয়া সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৬৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের ২০১৮-১৯ সনের নির্বাচনে যমুনা টিভি’র জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর সভাপতি ও মোহনা টিভি’র জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল ৩০ জুন হবিগঞ্জ প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিটিভি’র জেলা প্রতিনিধি আলমগীর খান, নির্বাচন কমিশনের সদস্য চ্যানেল২৪ টিভি’র জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন- সহ-সভাপতি শাকিল চৌধুরী (’৭১ টিভি), সদস্য হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), সায়েদুজ্জামান জাহির (আরটিভি), রাসেল চৌধুরী (চ্যানেল ২৪), শ্রীকান্ত গোপ (নিউজ ২৪)। এছাড়া পদাধিকার বলে সাবেক সভাপতি আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী (ইন্ডিপেন্ডেন্ট টিভি) ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন (জি টিভি) সদস্য থাকবেন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com