বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাদক দ্রব্যের ব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মাদক দ্রব্যের ব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মুজুমদার, মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন স্কুল কলেজের ও নাসিংয়ের শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com