বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ হাসান সেলিমের ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী অনামিকা কমিউনিটি সেন্টার ও সিটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক সৈয়দ ইকবাল জাবেদ আহসান সেলিম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি..রাজিউন)। রবিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। রবিবার রাত ৯টায় হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় অনামিকা কমিউনিটি সেন্টারের সামনে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ শহরের হাজার হাজার মুসল্লী অংশ নেন। জানাজার পূর্বে আলোচনায় অংশ নেন সাবেক এমপি এডভোকেট চৌধুরী আব্দুল হাই, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শরীফ উল্লা। নামাজে ইমামতি করেন মরহুমের মামাতো ভাই মাওলানা মাহমুদ সোয়াইব রাজা। পরে রাজনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। ইকবাল জাবেদ হাসান সেলিম হবিগঞ্জের সাবেক এমএনও মরহুম সৈয়দ কামরুল আহসানের সন্তান। হবিগঞ্জে জেলার বিকাশ এজেন্ট এবং পরিবহন ব্যবসাও রয়েছে তার। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়া সরকারি বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদকও নির্বাচিত হন তিনি। তার একমাত্র ছেলে সৈয়দ ইশতিয়াক বাবু পারিবারিক ব্যবসা পরিচালনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com