বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বাস চাপায় মহিলা নিহত ॥ ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮
  • ৬৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে বাসচাপায় পথচারি এক মহিলা নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার বাস ষ্ট্যান্ডের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আছিয়া বেগম (৬৫)। তিনি দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের মৃত ক্বারী আব্দুল গফুরের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় আছিয়া বেগম গোপলার বাজার বাস ষ্ট্যান্ডের সন্নিকটে মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিতালী পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় উভয় দিক থেকে আসা শত শত যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করেন ।
প্রায় ৩ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com