মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যক্সের উপদেষ্ঠা আলাউদ্দিন আহমেদের ইন্তেকাল শোক ॥ আজ আড়াইটায় জানাযা

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ৭১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকসের উপদেষ্ঠা ও সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন আহমেদ গতকাল রাত ৯টায় শহরের পানি ট্যাংক রোডের বাস বভনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে ব্যবসায়ী আলাউদ্দিন আহমেদের মৃত্যুর সংবাদে শহরের ব্যবসায়ীদের শোকের ছায়া নেমে আসে। ব্যবসায়ীরা রাতেই তার বাস ভবনে গিয়ে ভীড় জামান। আজ শুক্রবার আড়াইটার সময় উমেদনগর জামেয়া ইসলামীয়া আরাবিয়া টাইটেল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকসের উপদেষ্ঠা ও সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, ব্যকসের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব তকাম্মুল হোসেন কামাল, উপদেষ্ঠা আলহাজ্ব মহিবুর রহমান, আলহাজ্ব সিরাজুল ইসলাম, শাহবাজ চৌধুরী, সভাপতি মোঃ শামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সহ-সভাপতি একেএম মীর জমিলুন্নবী ফয়সল, সহ-সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল রহমান তালুকদার, দপ্তর সম্পাদক সৈয়দ জুয়েব হোসাইন, প্রচার সম্পাদক মোঃ নূরুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক একেএম মেহেদী হাসান সুমন, সমাজ কল্যাণ সম্পাদক এসএম মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাবেদ ছোবহান, কার্যকরি সদস্য এবিএম মাহফুজুর রহমান, মাজহারুল ইসলাম, নাজমুল হুদা সামছুল আলম সাজু, মাহফুজ চৌধুরী, শাকিব আহমেদ প্রমূখ। নেতৃবৃন্দ মরহুমে জানাজা সকল ব্যবসায়ীদের অংশ গ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন। এছাড়াও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com