বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়াম মার্কেটে সিএফসি’র উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অত্যাধুনিক ও মান সম্মত খাবারের নিশ্চয়তা নিয়ে শহরের আধুনিক স্টেডিয়াম মার্কেটে উদ্বোধন করা করা হয়েছে সিটি ফ্রাইড চিকেন (সিএফসি’র) গতকাল বিকেলে প্রধান অতিথি হিসেবে সিএফসি’র উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের প্রেডিডেন্ট আলহাজ্ব সফিকুর রহমান চৌধুরী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, বাস মালিক সমিতির সিলেট লাইনের আহ্বায়ক আলহাজ্ব মোঃ জিতু মিয়া।
সিএফসির স্বত্তাধিকারী শরীফুজ্জামান জনি ও শামীম আহমেদসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ গ্রহন করেন। পরে মোনাজাত করেন কোর্ট মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। শেষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com