বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে মুক্তিযোদ্ধাদের সম্মানে বিচারপতি আব্দুল হাই’র ইফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ৭৩৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ সরকারের শ্রম ও ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাই এর উদ্যোগে চুনারুঘাট উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে বিচারপতি আব্দুল হাই এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা মোঃ আরিফুল হাই রাজিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুসফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিরেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. মোহাম্মদ আলী পাঠান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আকবর হোসেন জিতু, সাবেক কমান্ডার আব্দুর রহিম জুয়েল, বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম লুতু, ১০নং ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, যুবলীগ নেতা এড. আব্দুস সহিদ, মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাগণ। মোনাজাত পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com