বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৬৪৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ মাহে রমজানের ২৮তম দিবস। পবিত্র হাদিস শরীফেএই মাসকে ‘শাহরুল মুওয়াসাত’ বা সৌহার্দ্য ও সম্প্রীতির মাস হিসেবে চিত্রিত করা হয়েছে। এ মাসে মুসলমানরা পরস্পরের মধ্যে ইফতারি তথা আহারাদি বিনিময় এবং আহার করানো একটি উত্তম পন্থা ও সওয়াবের কাজ হিসেবে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী (রাহমাতুল্লাহি তা’আলা আলাইহি) বলেন, ‘বন্ধু- বান্ধবকে দাওয়াত করে খাওয়ানো প্রচুর দান খয়রাত অপেক্ষা উৎকৃষ্ট। কারণ হাদিস শরীফে আছে যে, তিনটি বিষয়ে মানুষের নিকট থেকে কোন হিসাব গ্রহণ করা হবে না। তা হলো (১) রোজার নিয়তে শেষ রাতে যা খাবে, (২) ইফতারের সময় যা আহার করবে। (৩) বন্ধু-বান্ধবের সঙ্গে যা আহার করবে। প্রিয়নবী (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন ‘যে ব্যক্তি মুসলমান ভাইকে উদরপূর্ণ করে পানাহার করাবে, আল্লাহ তাঁকে দোযখের আগুন থেকে সাত খন্দক দূরে রাখবে, প্রত্যেক খন্দকের মধ্যবর্তী দূরত্ব হল পাঁচ শত বছরের পথ।’ প্রিয়নবী (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম) আরও ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম, যে ক্ষুধার্তকে আহার প্রদান করে’। আরেকটি হাদিসে মানুষকে পানাহার করানো ও পরস্পর সালাম বিনিময় করাকে প্রিয়নবী (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম) উত্তম ইসলাম হিসেবে চিত্রিত করেছেন। কাউকে পানাহার করানোর সময় আপন আত্মীয়স্বজন, পাড়া-পড়শী ও এলাকার দরিদ্র জনসাধারণ বেশি হকদার। মনে রাখা প্রয়োজন যে, দরিদ্র আত্মীয়স্বজনকে আহার করানো সাদকাহ থেকেও উত্তম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহ তা’আলা আনহুমা) থেকে বর্ণিত আছে, আমাদের আক্কা ও মাওলা হযরত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম ‘সে ব্যক্তি মুসলমান নয়, যে উদয় পূর্তি করে খায়, আর তার প্রতিবেশী উপোস থাকে।’ (বায়হাকী) হাদীস শরীফে আরও বর্ণিত আছে যে, দরিদ্র অভাবী মুসলমানদের খাওয়ালে স্বয়ং আল্লাহকেই খাওয়ানো হয়। অথচ আল্লাহু তা’আলা পানাহার থেকে পবিত্র।
যিনি পানাহার করালেন তার জন্য দো’য়া করা কর্তব্য। আমাদের প্রিয়নবী (সাল্লল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম) বলতেন, আল্লাহুম্মা আত্ময়িম মান আত্ম’আমানী ওয়া আসক্বি মান সাক্বানী অর্থাৎ হে আল্লাহ আমাকে যিনি খাওয়ালেন, তুমি তাকে আহার করাও। আর যে আমাকে পান করালেন, তাকে তুমি পান করাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com