সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৪ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষজনকে নিজ উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব সংলগ্নœ রেড ক্রিসেন্ট কার্যালয়ে এক অনুষ্ঠানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ রেড ক্রিসেন্টের সেক্রেটারী আতাউর রহমান সেলিম, ভাইস চেয়ারম্যান শফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন রেড ক্রিসেন্টের কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোল্লা আবু নাঈম মোঃ শিবলী খায়ের, আজীবন সদস্য বিপ্লব রায় চৌধুরী, বেলাল আহমেদ, সোহেল আফজাল, ধ্র“ব জ্যোতি দাশ টিটু, মোঃ রনি, শাহ বাহার, ইকবাল হোসেন খান, সুমন দাশ, যুব প্রধান আশীষ কুমার কুরি, কৌশিক আচার্য্য পায়েল, বিক্রম চন্দ, মরিয়ম তৃষ্ণা, আফসা নাসরিন উর্মি, সালমা, নাদিয়া লাবন্য, নওরিন জাহান পায়েল, রুবেল, শাহিনুর, শাহিন, জামিল, তাসপিয়া আহমেদ, মাহী আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সারা বিশ্বের ন্যায় হবিগঞ্জেও নিস্বার্থভাবে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সরকারি অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করায় রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের প্রতি ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com