বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

উমেদনগরে হযরত মাওলানা আলহাজ্ব ক্বারী আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হুজুরের ইফতার মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুন, ২০১৮
  • ৭৮৯ বা পড়া হয়েছে

বিজ্ঞপ্তি ॥ পীরে তরিক্বত শাহ্সুফী আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হুজুরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উমেদনগর শিল্প এলাকাস্থ শুকনা মাছের আরৎ, হাজী মহরম আলী মার্কেট, বানিয়াচং রোড হবিগঞ্জ এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হাসিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহমান, হযরত মাওলানা মাঈন উদ্দিন পীরজাদা কদমচাল দরবার শরীফ, চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব হযরত মাওলানা আলহাজ্ব এম এ মজিদ পিরিজপুরী, বারর সর্দার মো: সোনা মিয়াসহ জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যবসায়ী, ও সহস্রাধিক মুরিদান এবং ভক্ত আশেকানবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করেন আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হুজুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com