বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক তছনু চৌধুরী আহত হামলাকারী আটক

  • আপডেট টাইম রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৭২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে তুহিন নামের এক যুবককের অতর্কিত হামলায় এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু (২৮) গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলাকারী যুবক আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের ফুরুক মিয়ার পুত্র তুহিন মিয়া (২৬) কে তার আত্মীয় স্বজন আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
জানা যায়, এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত আউশকান্দি কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় দিনই ওই হামলাকারী যুবক গিয়ে নেশাগ্রস্থ অবস্থায় মাতলামি করতো। তুহিনের এই আচরনের বিচার তার পরিবারের লোকজনের নিকট দেওয়া হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে গতকাল সন্ধ্যার দিকে সাংবাদিক তছনু চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায়। এমনকি রামদা দিয়ে কুপিয়ে দরজা ও জানালার মধ্যে আঘাত করে আতংক সৃষ্টি করে। তবে এ সময় সাংবাদিক তছনু চৌধুরী তার অফিসে ছিলেন না। পরে তিনি একটি ইফতার পার্টি থেকে মোটর সাইকেল যোগে অফিসের নিকট শাহজালাল হার্ডওয়ার এর সামনে আসা মাত্র তুহিন তার মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় তুহিন রামদা দিয়ে তছনুকে ওপর এলোপাতাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে তছনুর শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার ওসির নির্দেশে এসআই মাজহারুল ইসলাম একদল পুলিশ নিয়ে হামলাকারী যুবক তুহিনকে তাদের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যান। অপরদিকে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে নবীগঞ্জের সাংবাদিকবৃন্দ। তারা হামলাকারী সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com