শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নাট্যকর্মী জীবনকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ॥ সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি

  • আপডেট টাইম রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে পুলিশ কর্তৃক নির্মম নির্যাতনের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা এ কমিটি গঠন করেন। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। একই সাথে তদন্ত কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে জীবনকে নির্যাতনের প্রতিবাদ ও দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে শহরে মানববন্ধন করেছে কয়েকটি সাস্কৃতিক সংগঠন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংস্কৃতিক সংগঠন নাট্যমেলাসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন সাংষ্কৃতিক সংগঠন হবিগঞ্জ নাট্য মেলার সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, সবুজ মেলা সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী কামাল আহমেদসহ অর্ধশত নাট্যকর্মী। বক্তারা অবিলম্বে নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।
এদিকে সাংবাদিক জীবনের উপর পুলিশের বর্বরোচিত নির্যাতনের ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর জড়িত পুলিশকে নিয়ে বিভিন্নভাবে ঘৃণা ও ধিক্কার জানিয়ে কয়েক হাজার কমেন্ট করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মিথ্যা অভিযোগে ইউকে ভিত্তিক চ্যানেল এস এর সাংবাদিক ও হবিগঞ্জের বিশিষ্ট নাট্যকার সিরাজুল ইসলাম জীবনকে ধরে এনে থানায় রাতভর বেধড়ক মারপিট করে পুলিশ। এবং তার পায়ূপথে জ্বলন্ত মোমবাতির ছ্যাকা দেয়া হয়। পরে শুক্রবার বিকেলে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। এর প্রতিবাদে সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com