বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কোর্টে থেকে বাদী যুবতীকে জোরপুর্বক ধরে নেয়ার চেষ্টা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৭৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ফৌজদারি কোর্টে মামলার বাদী যুবতীকে জোরপুর্বক ধরে নেয়ার চেষ্টাকালে লোকজনের তাড়া খেয়ে পালিয়ে গেছে হামলাকারী রমজান আলী। এ ব্যাপারে ওই যুবতী হবিগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া গ্রামের কলেজ ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করত হাতুন্ডা গ্রামের নিম্বর আলী পুত্র রমজান আলী (৩০)। এ ঘটনায় মেয়েটি মামলা দায়ের করলে ওই যুবক ক্ষিপ্ত হয়ে উঠে। গত মঙ্গলবার মেয়েটি আদালতে হাজিরা দিয়ে বারান্দায় আসলে রাজু ও তার লোকজন তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এক পর্যায়ে আইনজীবি ও তার সহকারীরা এগিয়ে আসলে রমজান ও তার দলবল পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে মেয়েটি হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করে। বিচারক মামলাটি আমলে নিয়ে কোর্ট ইন্সপেক্টরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com