মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে সড়কে খড় দিয়ে কার্পেটিং সংবাদ প্রকাশের পর নতুন করে হচ্ছে মেরামত

  • আপডেট টাইম বুধবার, ৩০ মে, ২০১৮
  • ৮২২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের শানখলা-দেউন্দি সড়কে খড় বিছিয়ে নিম্নমানের কার্পেটিং শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। এবার নতুন করে সড়কটি মেরামত করছে। সড়কে কর্মরত সকল শ্রমিক পরিবর্তন করে এবং এলাকাবাসীকে নিয়ে কাজ তদারকির জন্য একটি কমিটি করে পুরাতন কাজ উঠিয়ে নতুন করে সড়ক মেরামত করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে সরজমিনে দেখা যায়, পুরাতন কাজ উঠিয়ে নতুন করে পুরোদমে কাজ চলছে। এতে এলাকাবাসীও খুশি। এলাকাবাসী জানান, আমরা চাই ভাল কাজ। কাজ ভাল হলে আমাদের আর কোন অভিযোগ নেই।
সম্প্রতি ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে উপজেলার শানখলা-দেউন্দি সড়ক পাকাকরণ শুরু করে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ। কাজটি ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদার আমিনুল ইসলামের কাছ থেকে কিনে নেন স্থানীয় যুবলীগ নেতা কবির মিয়া। সড়কে মেকাডম তৈরী এবং কার্পেটিং করার পর দেখা যায় কার্পেটিং নি¤œমানের এবং খড়ে ভরা। নিন্মমানের কাজ এবং খড় থাকার কারণে এলাকাবাসী বিক্ষোব্ধ হয়ে উঠে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল। তিনি নি¤œমানের কাজ বন্ধ করে দেন। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের। তারা সড়কের নি¤œমানের কাজ ও খড়ে ভরা কার্পেটিং তুলে পুনরায় নতুন করে কার্পেটিং শুরু করেন। একই সাথে এলাকার যুবকদের নিয়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়। এলাকার যুবক সেলিম মিয়াকে প্রধান করে গঠিত তদারকি কমিটি বর্তমানে কাজ তদারিক করছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর দপ্তরের তদারকিতে নিয়োজিত উপ-সহকারী প্রকৌশলী আনিসুর রহমান জানান, উক্ত সড়কে এলাকার শত শত মানুষ ধান মাড়াই ও খড় শুকাতো। বৃষ্টিতে খড় পচে যাওয়া কিছু অংশে শ্রমিকরা এসব খড়ের উপরই কার্পেটিং করে ফেলে। এ অবস্থায় পুরাতন কার্পেটিং উঠিয়ে নতুন করে কার্পেটিং করা হচ্ছে। একই সাথে খড় পরিস্কার না করে কার্পেটিং করার কারণে সকল শ্রমিকও পরিবর্তন করা হয়েছে। আমাদের পাশাপাশি স্থানীয়রা কাজ তদারকি করবেন। তিনি আরো বলেন, আমার চাকুরি জীবনে এমন হয়নি। ভুল বুঝাবুঝির কারণে এমন হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মীর আলী শাকির বলেন, কাজে কিছু ত্র“টি হয়েছিল। ফলে ত্র“টিগুলো সংশোধন করে নতুন করে সকল কাজ কার্পেটিং করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com