বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাইক্রো নিয়ে জুয়াখেলায় অংশ নিতে যাবার সময় মহাসড়কের নবীগঞ্জে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হবিগঞ্জের মাইক্রো চালক নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০১৪
  • ৫৭৮ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ মৌলভীবাজারের শেরপুর এলাকায় যাত্রাগানের নামে জুয়ার আসরে অংশ নিতে যাবার সময় নবীগঞ্জের সাতাইয়ালের নিকট ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোচালক শাহীন (৩০) নিহত ও কয়েকজন আহত হয়েছে। আহত দু’জনকে আশংকাজনক অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত শাহীনের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার তেতৈয়া গ্রামে। দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।
বিভিন্ন সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় যাত্রাগানের আসর বসানো হয়। এতে জুয়ার আসরও রয়েছে। গতকাল রাতে ওই জুয়ার আসরে অংশ নিতে কতিপয় ব্যক্তি (মাইক্রো নং ঢাকা-চ-১১-৪০১৫) ভাড়া করে। রাত ১০ টার দিকে চালক শাহীনকে নিয়ে জুয়ারীরা মাইক্রো যোগে জুয়ার আসরে অংশ নিতে রওয়ানা দেয়। তাদের বহনকারী মাইক্রোটি রাত ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সাতাইয়াল নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (নং ঢাকা মেট্রো-ড-১৪-১৭১৯) এর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় মাইক্রোটি চিটকে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রো চালক শাহীন মিয়া (৩০) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় জুয়া খেলায় অংশ নিতে যাওয়া যাত্রীরা। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ২জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com