মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম সোমবার, ২৮ মে, ২০১৮
  • ৬৮১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডিবি পুলিশ পরিচয়ে এক বালু ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হাড়িয়ার কাছে এ ঘটনা ঘটে। বালু ব্যবসায়ীর নাম দেওয়ান সুজন মিয়া। তিনি তেলিয়াপাড়ার দেওয়ান রফিক মিয়া পুত্র।
ঘটনার ব্যাপারে দেওয়ান রফিক মিয়া জানান, গতকাল রবিবার দুপুর ১২টার দিকে তার দেওয়ান ছেলে দেওয়ান সুজন মিয়া প্রাইম ব্যাংক মাধবপুর শাখা থেকে ৩ লাখ টাকা উত্তোলন করে কুমিল্লা-সিলেট বাসে উঠে। হাড়িয়ার কাছে পৌছুলে ছিনতাইকারীরা একটি মাইক্রোবাস দিয়ে বাসটির গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয়ে জোরপূর্বক সুজনকে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিজয়নগর উপজেলার বাড়িউড়ার কাছে ফেলে ছিনতাইকারীরা চলে যায়।
থানার ওসি তদন্ত কাওসার আলম জানান, এখনও এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। তবে বিষয়টি তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com