বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবক-যুবতিসহ আটক ৩

  • আপডেট টাইম সোমবার, ২৮ মে, ২০১৮
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই যুবতী ও এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তবে এ নিয়ে পরষ্পর বিরোধি বক্তব্য পাওয়া গেছে। আটককৃতরা হল, বড় বহুলা গ্রামের ফরিদ মিয়া (২৫) এবং বাস টার্মিনাল এলাকার শাবনুর (২০) ও লাখাই উপজেলার সিংহগ্রামের রুমা আক্তার (১৮)। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে কোর্ট স্টেশন পুলিশ ফাড়ির এএসআই মাসুদ আহমেদ এর নিকট সোপর্দ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাবনুর একজন পেশাদার যৌনকর্মী। গত শনিবার রাত ৯টার দিকে ঢাকা থেকে রুমা হবিগঞ্জে আসে। সে বাস টার্মিনাল থেকে বাড়িতে যাওয়ার চেষ্টা করলে শাবনুর তাকে প্রলোভন দিয়ে তার আস্তানায় নিয়ে যায়। সেখানে তাকে অসামাজিক কাজের কথা বললে সে প্রথমে অপারগতা প্রকাশ করে। বিষয়টি জনতা আচ করতে পেরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। রুমা জানায়, সে ঢাকায় একটি গার্মেন্টেসে কাজ করে। তাকে জোরপূর্বক এ কাজে লিপ্ত করার চেষ্টা করে ফরিদ ও শাবনুর। এ ঘটনায় এএসআই মাসুদ আহমেদ গতকাল রবিবার বিকালে বাদি হয়ে মামলা দিয়ে কোর্টে প্রেরন করে।
এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, হবিগঞ্জ সদর থানার আওতাধীন এলাকায় কোন অপরাধ মূলক কর্মকান্ড করতে দেয় হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com