শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গের বড়ইউড়ি ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরে ২ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম সোমবার, ২৮ মে, ২০১৮
  • ৬৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ২ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৬৩১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ব্য ধরা হযেছে ২ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৭৩১ টাকা। উদ্বৃত্ত দেকানো হয়েছে ১ লাখ ২৮ হাজার ৯শ টাকা। গতকাল রবিবার সকালে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এক উন্মুক্ত সভায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান উক্ত বাজেট ঘোষণা করেন।
ইউনিয়ন চেয়ারম্যানে হাবিবুর রহমান সভাপতিত্বে ও ইউপি সচিব অরুন কুমার দাসের সঞ্চালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা মেম্বার রাহেলা হক, স্বপ্না বেগম, ইউপি মেম্বার ফারুক মিয়া, মতিউর রহমান, আবু তালেব, আবুল কালাম, গন্যমান্য ব্যক্তিদের পক্ষে মোঃ মহিবুর রহমান।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৩ লাখ ২২ হাজার ৬ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ ৯৩ হাজার ১০৬ টাকা। রাজস্ব খাতে উদ্বৃত্ত রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯শ টাকা। অপর দিকে বাজেটে উন্নয়ন খাতে মোট প্রাপ্তি ধরা হয়েছে ২ কোটি ৯১ লাখ ৬২৫ টাকা। যার পুরো টাকাই উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে।
ঘোষিত বাজেট অত্যন্ত যুগোপযোগী জনবান্ধব ও প্রশংসার দাবীদার বলে সভায় সকলে মত পোষন করে। সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সুশলী সমাজের লোকজন এবং ইউনিয়নের স্ট্যান্ডিং কমিটির সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com