বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাট পুলিশের অভিযান ৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২৮ মে, ২০১৮
  • ৫৯৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাটে ৯ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুনারুঘাট থানার পুলিশ। আটক মাদক ব্যবসায়ীররা হলেন, চুনারুঘাটের গনকিরপাড় গ্রামের চান মিয়ার ছেলে নাম মনির মিয়া (২৫) ও কালামন্ডল গ্রামের আব্দুল করিমের পুত্র দুলাল মিয়া (২১)। গতকাল রোববার দুপুরে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া বেলাবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, একটি সিএনজিতে করে মনির মিয়া ও দুলাল মিয়া গাঁজা পাচারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মামুনের রহমান ও এএসআই আলমাছ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ আটক করে।
চুনারুঘাট থানার ওসি একে এম আজমিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে বলেন, হবিগঞ্জ জেলা মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার করার জন্য সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com